• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমারে ভেঙে ভেঙে করহে তোমার তরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমারে ভেঙে ভেঙে করহে তোমার তরী

আমারে ভেঙে ভেঙে করহে তোমার তরী;
যাতে হয় মনোমত তেমনি করে লও হে গড়ি।
এ তরুতে নাই ফুল ফল,
শিকড়গুলি বাড়ছে কেবল;
দিয়ে আঘাত জীবন মূলে,
লও হে তারে ছিন্ন করি।
শক্র তারে করবে ব’লে
ফেলে রেখো রৌদ্রে জলে;
পুড়িয়ে তারে কোরো বাঁকা,
যখন তুমি গড়বে তরী।
যাদের ধন আছে অপার
সোনার নায়ে কোরো হে পার;
আমার বুকে করিও পার,
যাদের নাইকো পারের কড়ি।
তোমার ওই মাঝগাঙে
এ তরীটি যদি ভাঙে,
তবে সেই অতল তলে
আমার কুড়িয়ে নিও হে শ্রীহরি।।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:তোমারি উদ্যানে তোমারি যতনে উঠিল কুসুম ফুটিয়া
Next Post:ওগো দুঃখ সুখের সাথী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑