• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নমো বাণী বীণাপাণি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » নমো বাণী বীণাপাণি

নমো বাণী বীণাপাণি, জগত-চিত্ত-সস্মোহিনী,
নমো বাদ-সংগীত মাতঃ.ভারতী ভরতারিণী।
সৌরলোক গীতচালিত, দ্যুলোকে ভুলোক গীতমুখরিত;
ষড় ঋতু ষড়রাগরঞ্জিত বন্দে চরণে বন্দিনী।
সুপ্ত স্মৃতি পুনঃ জীবিত, শান্ত তৃপ্ত তাপিত চিত,
সুখী জন সদা নন্দিত তব সংগীত চন্দে।
প্রেমমুখর মুরলী রন্ধ্র, সমরে ডমরু মরণমন্দ্র,
গীত আদি-বেদ মন্ত্র তব সংগীত ছন্দে।
নমো ঈশ্বর নন্দিনী।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:বিধি, আর তো তোমারে নাহি ডরি
Next Post:তোমারি উদ্যানে তোমারি যতনে উঠিল কুসুম ফুটিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑