• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনোপথে এল বনহরিণী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মনোপথে এল বনহরিণী

মনোপথে এল বনহরিণী;
একি মনোহারিণী?
তার সজল কাজল-আখি
কেন তা নাহি জানি।
পথের বাঁশরি শুনি কি পথহারা?
থাকি থাকি তাই চকিত দুটি তারা?
কারে চাহে তুমি বন বিহারিনী?
থমকি থির একি বঙ্কিম ভঙ্গি?
আছে কি এ প্রাঙ্গনে তব পেমসঙ্গী?
কোথা যুথ তব, কোথা বনস্থালিনী?
আইলে হেথায়, জেনে কি পথ ভুলি?
বন ছাড়ি কেন মনবিষাদিনী।।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:চিত্ত দুয়ার খুলিবি কবে মা
Next Post:আবার তুই বাঁধবি বাসা কোন সাহসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑