• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে

তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে-
ঝিনিক ঝিনিক ঝিনিক!
প্রেম-অধীরা
কন্ঠ-মদিরা,
পরাণ-পাত্রে এ মধু-রাত্রে ঢালো গো।
নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো
মোহন রাগ-রাগিণী-
ওগো নব-অনুরাগিণী।।
মম শোণিত-স্রোতে বহিবে গান
লহরে লহরে উঠিবে তান,
শিহরি উঠিবে অবশ প্রাণ;
রিনি রিনি রিনি রিনিনি।।
শুনি’ তব পদ-গুঞ্জন, জগত-শ্রবণ-রঞ্জন,
আপন হরষে
আপন পরশে,
তব চরণ-মন্ত্র পরাণ-যন্ত্রে বাজিবে।
সুখস্মৃতিগুলি আমারে ঘিরিয়া নাচিবে
রিনিকি রিনিকি রিনি রিনি!
ওগো পরাণ-বিলাসিনী।।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:ডাকে কোয়েলা বারে বারে
Next Post:দিলদরিয়ায় বান ডেকেছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑