• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রভাতে যাঁরে নন্দে পাখি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » প্রভাতে যাঁরে নন্দে পাখি

প্রভাতে যাঁরে নন্দে পাখি
কেমনে বলো তাঁরে ডাকি?
কোন ভরসায় তাঁহারে মাগি।
কুসুম লয়ে গন্ধ বরণ,
নিতি নিতি যাঁরে করিছে বরণ,
এ কন্টক-বনে কি করি চয়ন,
কোন ফুলে বলো সে পদ ঢাকি।
নিশার আঁধারে ডাকিব তোমারে,
যখন গাবে না পাখি,
কন্টক দিব চরণে যবে
কুসুম-মুদিবে আঁখি,
হেন পূজা যদি নাহি লাগে ভালো
কেন তুমি মোরে করিলে কাঙাল?
বলো হে হরি, আর কতকাল
সুদিনের লাগি রহিব জাগি?

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:সবারে বাস রে ভালো
Next Post:হরি হে তুমি আমার সকল হবে কবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑