• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় রাখতে যদি আপন ঘরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমায় রাখতে যদি আপন ঘরে

আমায় রাখতে যদি আপন ঘরে,
বিশ্বঘরে পেতাম না ঠাঁই।
দু’জনে যদি হত আপন
হত না মোর আপন সবাই।
নিত্য আমি অনিত্যরে-
আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে:
কেড়ে নিলে দয়া করে-
তাই হে চির, তোমারে চাই।।
সবাই যেচে দিত যখন,
গরব করে নিই নি তখন,
পরে আমায় কাঙাল পেয়ে
বলত সবাই, “নাই গো নাই”।।
তোমার চরণ পেয়ে হরি,
আজকে আমি হেসে মরি!
কি ছাই নিয়ে ছিলাম আমি,
হায় রে, কি ধন চাহি নাই।।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:মুকুন্দরামের কড়ি
Next Post:আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর

Reader Interactions

Comments

  1. Karunamoy Das

    May 17, 2025 at 11:52 am

    Very fine song.

    Reply
  2. করুনা ময় দাস

    May 17, 2025 at 11:54 am

    খুব সুন্দর গান

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑