• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইথে কি আর বিপদ আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ইথে কি আর বিপদ আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

ইথে কি আর বিপদ আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

ইথে কি আর আপদ্ আছে।
এই যে তারার জমী আমার দেহ আছে॥
যাতে দেবের দেব সুকৃষাণ হয়ে, মহামন্ত্রে বীজ বুনেছে॥
ধৈর্য-খুঁটা ধর্ম-বেড়া, এ দেহের চৌদিক্ ঘেরেছে।
এখন কাল-চোরে কি কর্তে পারে,
মহাকাল রক্ষক রয়েছে॥
দেখে শুনে ছয়টা বলদ, ঘর হোতে বাহির হয়েছে।
কালীনাম-অস্ত্রের তীক্ষ্ণ ধারে, পাপ-তৃণ সব কেটেছে॥
প্রেমভক্তি-সুবৃষ্টি তায়, অহর্নিশি বর্ষিতেছে।
কালীকল্পতরুবরে রে ভাই, চতুর্বর্গ-ফল ধরেছে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

ইথে কি আর আপদ আছে।
এই যে তারার জমী আমার দেহমাঝে॥
যাতে দেবের দেব সুকৃষাণ হয়ে, মহামন্ত্রে বীজ বুনেছে॥
ধৈর্যখুঁটা ধর্মবেড়া, এ দেহে চৌদিক ঘিরেছে।
এখন কাল-চোরে কি করতে পারে, মহাকাল রক্ষক হয়েছে॥
দেখে শুনে ছয়টা বলদ, ঘর হ’তে বাহির হয়েছে।
কালীনাম-অস্ত্রের তীক্ষ্ণধারে, পাপতৃণ সব কেটেছে॥
প্রেমভক্তি-সুবৃষ্টি তায়, অহর্নিশি বর্ষিতেছে।
প্রসাদ বলে কালীবৃক্ষে, চতুর্বর্গ-ফল ধরেছে॥

পাঠান্তর / পাঠভেদ:

তারার জমী আমার দেহ ইথে কি আর আপদ আছে
ও যে দেবের দেব সুকৃষাণ হোয়ে মহামন্ত্রে বীজ
বুনেছে॥
ধৈর্য-খোঁটা ধর্ম-বেড়া এ দেহের চৌদিকে ঘেরেছে।
এখন্ কাল-চোরে কি কোর্তে পারে মহাকাল রক্ষক
রয়েছে॥
দেখে শুনে ছটা বলদ ঘর হতে বার হোয়েছে।
কালীনাম-অস্ত্রের তীক্ষ্ণধারে পাপ-তৃণ সব কেটেছে
প্রেমভক্তি-সুবৃষ্টি তায় অহর্নিশি বর্ষিতেছে।
কালীকল্পতরুবরে রে ভাই চতুর্বর্গ-ফল ধরেছে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আর ভুলালে ভুলবো না গো – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আবছায়া – প্রশান্ত মৃধা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑