• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি ক্ষেমার খাসতালুকের প্রজা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমি ক্ষেমার খাসতালুকের প্রজা – লিরিক্স – রামপ্রসাদ সেন

আমি ক্ষেমার খাসতালুকের প্রজা – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

আমি ক্ষেমার খাস তালুকের প্রজা।
ঐ যে ক্ষেমঙ্করী আমার রাজা॥
চেনে না আমারে শমন, চিনলে পরে হবে সোজা।
আমি শ্যামা মার দরবারে থাকি,
অভয়-পদের বই রে বোঝা॥
ক্ষেমার খাসে আছি ব’সে, নাই মহালে শুকা হাজা।
দেখ বালিচাপা সিকন্ত নদী,
তাতেও মহাল আছে তাজা॥
প্রসাদ বলে শমন তুমি, বয়ে বেড়াও ভূতের বোঝা।
ওরে যে পদে ও পদ পেয়েছ,
জান না সেই পদের মজা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

আমি ক্ষেমার খাসতালুকের প্রজা।
ঐ যে ক্ষেমঙ্করী আমার রাজা॥
চেননা আমারে শমন, চিনলে পরে হবে সোজা।
আমি শ্যামা মা’র দরবারে থাকি, অভয়-পদের বইরে বোঝা
ক্ষেমার খাসে আছি বসে, নাই মহালে শুকা হাজা।
দেখ বালিচাপা সিকত নদী, তাতেও মহাল আছে তাজা॥
প্রসাদ বলে শমন তুমি, বয়ে বেড়াও ভূতের বোঝা।
ওরে যে পদে ও পদ পেয়েছ, জাননা সেই পদের মজা॥

পাঠান্তর / পাঠভেদ:

আমি ক্ষেমার খাস তালুকের প্রজা।
ক্ষেমঙ্করী আমার রাজা॥
চেননা আমারে শমন্ চিনলে পরে হবে সোজা।
আমি, শ্যামার দরবারে থাকি, অভয়পদের হইবে
বোঝা॥
ক্ষেমার খাসে আছি বোসে নাই মহলে শুকা হাজা।
দেখ বালিচাপা সিকন্ত নদী, তাতেও মহল আছে
তাজা॥
প্রসাদ বলে শমন তুমি বোয়ে বেড়াও ভূতের বোঝা
ওরে, যে পদে ও পদ পেয়েছো, জাননা সে পদের
মজা॥

পাঠান্তর / পাঠভেদ:

আমি ক্ষেমার খাস্ তালুকের প্রজা।
ক্ষেমঙ্করী আমার রাজা।
চেন না আমারে শমন, চিনলে পরে
হবে সোজা।
আমি শ্যামা মার দরবারে থাকি,
অভয়-পদের বইরে বোঝা।
ক্ষেমার খাসে, আছি ব’সে, নাই
মহলে শুকা-হাজা।
দেখ বালি-চাপা, সিকস্ত নদী,
তাতেও মহল আছে তাজা।
প্রসাদ বলে শমন তুমি, বোয়ে বেড়াও
ভূতের বোঝা।
ওরে যে পদে ও পদ পেয়েছ,
জান না সে পদের মজা॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আমি কি দুঃখেরে ডরাই – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আমি তাই অভিমান করি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑