• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কবে কাশীবাসী হব – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমি কবে কাশীবাসী হব – লিরিক্স – রামপ্রসাদ সেন

আমি কবে কাশীবাসী হব – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

আমি কবে কাশীবাসী হব।
সেই আনন্দ-কাননে গিয়ে, নিরানন্দ নিবারিব॥
গঙ্গাজল বিল্বদলে, বিশ্বেশ্বরনাথে পূজিব।
বারাণসীর জলে স্থলে মোলে পরে মোক্ষ পাব॥
অন্নপূর্ণা-অধিষ্ঠাত্রী স্বর্ণময়ীর শরণ লব।
আর বব বম্ বম্ ভোলা ব’লে,
নৃত্য ক’রে গাল বাজাব॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

আমি কবে কাশীবাসী হব।
সেই আনন্দকাননে গিয়ে, নিরানন্দ নিবারিব॥
গঙ্গাজল-বিল্বদলে, বিশ্বেশ্বরনাথে পূজিব।
ঐ বারাণসী-জলে-স্থলে, মোলে পরে মোক্ষ পাব॥
অন্নপূর্ণা-অধিষ্ঠাত্রী স্বর্ণময়ীর শরণ লব।
আর বব বম্ বম্ ভোলা ব’লে নৃত্য ক’রে গাল বাজাব॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আমি ওই খেদে খেদ করি – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আমি কি দুঃখেরে ডরাই – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑