• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি এত দোষী কিসে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমি এত দোষী কিসে – লিরিক্স – রামপ্রসাদ সেন

আমি এত দোষী কিসে – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

আমি এত দোষী কিসে।
ঐ যে প্রতি দিন হয় দিন যাওয়া ভার,
সারাদিন মা কাঁদি ব’সে॥
মনে করি গৃহ ছাড়ি, থাকব না আর এমন দেশে।
তাতে কুলালচক্র ভ্রমাইল, চিন্তারাম চাপরাশী এসে॥
মনে করি গৃহ ছাড়ি, নাম-সাধনা করি ব’সে।
কিন্তু এমন কল করেছে কালী,
বেঁধে রাখে মায়া-পাশে॥
কালীর পদে মনের খেদে, দীন রামপ্রসাদে ভাষে।
আমার সেই যে কালী, মনের কালী,
হলেম কালী তার বিষয়বশে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

আমি এত দোষী কিসে।
ঐ যে প্রতিদিন হয় দিনযাওয়া ভার, সারাদিন মা কাঁদি বসে॥
মনে করি গৃহ ছাড়ি, থাকবো না আর এমন দেশে।
তাতে কুলালচক্র ভ্রমাইল, চিন্তারাম চাপরাশী এসে॥
মনে করি গৃহ ছাড়ি, নাম-সাধনা করি বসে।
কিন্তু এমন কল করেছে কালী, বেঁধে রাখে মায়াপাশে॥
কালীর পদে মনের খেদে, দীন রামপ্রসাদে ভাষে।
আমার সেই যে কালী, মনের কালি,
হ’লেম কালি তার বিষয়বশে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আমার কপাল গো তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আমি ওই খেদে খেদ করি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑