• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জনম গেল পর দুঃখে কত বা সহিব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » জনম গেল পর দুঃখে কত বা সহিব

অনুরাগ—আত্মপ্রতি ।। সুহই ।।

জনম গেল পর দুঃখে কত বা সহিব।
কানু কানু করি কত নিশি পোহাইব।।
অন্তরে রহিল ব্যথা কুলে কি করিবে।
অনুরাগে কোন দিন গরল ভখিবে।।
মনেতে করেছি কুলে দিব তিলাঞ্জলী।
দেশান্তরি হ’ব গুরু দিঠে দিয়া বালি।।
ছাড়িনু গৃহের সাধ কানুর লাগিয়া।
পাইনু উচিৎ ফল আগে না বুঝিয়া।।
অবলা কি জানে এমত হইবে পাছে।
তবে এমন প্রেম করিবে কেন যেচে।।
ভাল মন্দ না জানিয়া সুঁপেছি হে মন।
তেঞি সে অনলে পুড়ি যায় দেহ প্রাণ।।
চণ্ডীদাস কয় প্রেম হয় সুধাময়।
কপাল ক্রমে অমৃতেতে বিষ উপজয়।। *

——————-

* পদসমুদ্র।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ব্রহ্ম রন্ধ্রে সহস্র দল পদ্মে রূপের আশ্রয়
Next Post:হলধর ভয়ে মালা নাহি পারে দিতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑