• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রবর্ত সাধিতে বস্তু অনায়াসে উঠে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » প্রবর্ত সাধিতে বস্তু অনায়াসে উঠে

রাগাত্মিক ।।

প্রবর্ত সাধিতে বস্তু অনায়াসে উঠে।
নামাইতে বস্তু সাধক বিষম সঙ্কটে।।
নামান আনন্দ মন কহিয়া নির্দ্ধারি।
পৌষ মাঘ মাসের শিশির কুম্ভে ভরি।।
সেই পূর্ণ কুম্ভ যৈছে সেবে পাতে ঢালি।
সর্ব্বাঙ্গে মস্তকে পাদ করয়ে শীতলি।।
তৈছে সাধকের সেই সন্ধানের কার্য্য।
তারণ্যামৃত ধারা তার নাম কৈল ধার্য্য।।
লাবণ্যামৃত ধারা কহি সিদ্ধে সঙ্কেতে।
কারুণ্যামৃত স্নান কহি প্রবর্ত্ত দশাতে।।
সংক্ষেপে কহিল তিন স্নানের বিধান।
সম্যক্‌ কহিতে নারি বিদরে পরাণ।।
অটল পরেতে এই পদ গুরু মর্ম্ম।
চণ্ডীদাস লেখে ব্যক্ত আপনার ধর্ম্ম।। *

——————-

* শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়ের শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যখণ্ড অষ্টম পরিচ্ছেদের মহাভাব বর্ণনের বোধ হয় ইহাই অবলম্বন।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:স্বরূপ বিহনে রূপের জনম কখন নাহিক হয়
Next Post:পুরুষ প্রকৃতি দোঁহে এক রীতি সে রতি সাধিতে হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑