• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাগের ভজন শুনিয়া বিষম বেদের আচার ছাড়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » রাগের ভজন শুনিয়া বিষম বেদের আচার ছাড়ে

রাগাত্মিক ।।

রাগের ভজন,                     শুনিয়া বিষম,
বেদের আচার ছাড়ে।
রাগানুগমেতে,                    লোভ বাড়ে চিতে,
সে সব গ্রহণ করে।।
ছাড়িতে বিষম,                    তাহার করণ,
আচার বিষম না পারে।
অতি অসম্ভব,                    অলৌকিক সব,
লৌকিকে কেমনে করে।। (১)
করিয়া গ্রহণ,                    না করে যাজন,
সে কেন সাধন করে।
বুঝিতে না পারে,                    আনা গোনা করে,
ফাঁফরে পড়িয়া মরে।।
তার একুল ওকুল,                    দুকুল গেল,
পাথারে পড়িল সে।
চণ্ডীদাস কয়,                    সে দেব নয়,
তাহারে তরাবে কে।।

—————–

(১) বিভিন্ন পাঠ—
“যজিতে বিষম,                  করণ তাহার,
আচার বিষম বড়।
দেখিয়া শুনিয়া,                 মায়াতে ভুলিয়া,
করিতে না পারে দিঢ়।।”
-হ, লি, পু।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:এ তিন ভুবনে ঈশ্বর গতি ঈশ্বর ছাড়িতে পরে শকতি
Next Post:এরূপ মাধুরী যাহার মনে তাহার মরম সেই সে জানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑