• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাধন শরণ এ বড় কঠিন বড়ই বিষম দায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সাধন শরণ এ বড় কঠিন বড়ই বিষম দায়

রাগাত্মিক পদ ।।

সাধন শরণ,                   এ বড় কঠিন,
বড়ই বিষম দায়।
নব সাধু সঙ্গ,                   যদি হয় ভঙ্গ,
জীবের জনম তার।।
অনর্থ নিবৃত্তি,                   সভে দুরগতি,
ভজন ক্রিয়াতে রতি।
প্রেম গাঢ় রতি,                   হয় দিবা রাতি,
হয়ে যে যাহাতে প্রীতি।।
আসক উকত,                  সবে দুরগত,
সদগুরু আশ্রয়ে হবে।
রতি আস্বাদন,                   করহ বতন,
সখীর সঙ্গিনী হবে।।
দেহ রতি ক্ষয়,                   কুপত রতি হয়,
সাধক সাধন পাকে।
চণ্ডীদাসে কয়,                   বিনা দুঃখে নয়,
কিশোরী চরণ দেখে।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন কেহ না দেখয়ে তারে
Next Post:কাতরা অধিকা দেখিয়া রাধিকা বিশাখা কহিল তায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑