• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুজনের সনে আনের পিরীতি কহিতে পরাণ ফাটে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সুজনের সনে আনের পিরীতি কহিতে পরাণ ফাটে

রাগাত্মিক পদ ।।

সুজনের সনে,                   আনের পিরীতি,
কহিতে পরাণ ফাটে।
জিহ্বার সহিত,                   দন্তের পিরীতি,
সময় পাইলে কাটে।।
সখী হে কেমন পিরীতি লেহা।
আনের সহিত,                   করিয়া পিরীতি,
গরলে ভরিল দেহা।।
বিষম চাতুরী,                   বিষের গাগরী,
সদাই পরাধীন।
আত্ম সমর্পন,                   জীবন যৌবন,
তথাচ ভাবয়ে ভিন।।
সকাল লাগিয়া,                   ফেরয়ে ঘুরিয়া,
পর তত্ত্বে নাহি চায়।
করিয়া চাতুরী,                  মধু পান করি,
শেষে উড়িয়া পলায়।।
সখী না কর সে পিরীতি আশ।
ঝটিয়া পিরীতি,                   কেবল কুরীতি,
কহে দ্বিজ চণ্ডীদাস।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:আপনা বুঝিয়া সুজন দেখিয়া পিরীতি করিব তায়
Next Post:শুন গো সজনি আমারি বাত পিরীতি করবি সুজন সাত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑