• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কহিছে রজকিনী রামী শুন চণ্ডীদাস তুমি নিশ্চয় মরম কহি জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কহিছে রজকিনী রামী শুন চণ্ডীদাস তুমি নিশ্চয় মরম কহি জানে

রাগাত্মিক পদ ।।

কহিছে রজকিনী রামী,                    শুন চণ্ডীদাস তুমি,
নিশ্চয় মরম কহি জানে।
বাশুলী কহিছে যাহা,                    সত্য করি মান তাহা,
বস্তু আছে দেহ বর্ত্তমানে।।
আমি ত আশ্রয় হই,                    বিষয় তোমারে কই,
তমণ কালেতে গুরু তুমি।
আমার স্বভাব মন,                    তোমার রতি ধ্যান,
তেঞি সে তোমায় গুরু করি মানি।।
সহজ মানুষ হব,                    রসিক নগরে যাব,
থাকিব প্রণয় রস ঘরে।
শ্রীরাধিকা হবে রাজা,                    হইব তাহার প্রজা,
ডুবিব রসের সরোবরে।।
সেই সরোবরে গিয়া,                    মন পদ্ম প্রকাশিয়া,
হংস প্রায় হইয়া রহিব।
শ্রীরাধা মাধব সঙ্গে,                    আনন্দ কৌতুক রঙ্গে,
জনমে মরণে তুয়া পাব।।
শুন চণ্ডীদাস প্রভু,                    ভজন না হয় কভু,
মনের বিকার ধর্ম্ম জানে।
সাধন শৃঙ্গার রস,                    ইহাত হইবে বশ,
বস্তু আছে দেহ বর্ত্তমানে।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পুন আর বার আসি তরাতর রামিনী জগতমাতা
Next Post:চণ্ডীদাসে কহে তুমি সে গুরু তুমি সে আমার কল্পতরু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑