• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন রজকিনি রামি ও দুটি চরণ শীতল বলিয়া শরণ লইনু আমি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শুন রজকিনি রামি ও দুটি চরণ শীতল বলিয়া শরণ লইনু আমি

রাগাত্মিক পদ ।।

শুন রজকিনি রামি।
ও দুটি চরণ,                  শীতল বলিয়া,
শরণ লইনু আমি।।
তুমি বেদ বাগিনী,                হরের ঘরণী,
তুমি সে নয়নের তারা।
তমার ভজনে,                ত্রিসন্ধা যাজনে,
তুমি সে গলার হারা।।
রজকিনী রূপ,                কিশোরী স্বরূপ,
কাম গন্ধ নাহি তায়।
রজকিনী প্রেম,                নিকষিত হেম,
বড়ু চণ্ডীদাসে গায়।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:নিত্যের আদেশে বাশুলী চলিল সহজ জানাবার তরে
Next Post:এক নিবেদন করি পুনঃপুন শুন রজকিনি রামি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑