• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী হইল সারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী হইল সারা

ভাব সম্মিলন ।। সুহই ।। (শ্রীকৃষ্ণের উক্তি)

উঠিতে কিশোরী,                   বসিতে কিশোরী,
কিশোরী হইল সারা।
কিশোরী ভজন,                   কিশোরী পূজন,
কিশোরী নয়ানতারা।।
গৃহ মাঝে রাধা,                   কাননেতে রাধা,
রাধাময় সব দেখি।
শয়নেতে রাধা,                   গমনেতে রাধা,
রাধাময় হলো আঁখি।।
স্নেহেতে রাধিকা,                   প্রেমেতে রাধিকা,
রাধিকা আরতি পাশে।
রাধারে ভজিয়া,                   রাধাবল্লভ নাম,
পেয়েছি অনেক আশে।।
শ্যামের বচন,                   মাধুরি শুনিয়া,
প্রেমানন্দে ভাসে রাধা।
চণ্ডীদাস কহে,                   দোঁহার পিরীতি,
পরাণে পরাণ বাঁধা।।

————–

সারা – সার।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:শ্যাম সুন্দর স্মরণ আমার শ্যাম শ্যাম সদা সার
Next Post:উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑