• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জপিতে তোমার নাম বংশীধারি অনুপম তোমার বরনের পরি বাস

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » জপিতে তোমার নাম বংশীধারি অনুপম তোমার বরনের পরি বাস

ভাব সম্মিলন ।। সুহই ।। (শ্রীকৃষ্ণের উক্তি)

জপিতে তোমার নাম,                     বংশীধারি অনুপম,
তোমার বরনের পরি বাস।
তুয়া প্রেম সাধি গোরি,                    অইনু গোকুলপুরী,
বরজ মণ্ডলে পরকাশ।।
ধনি তোমার মহিমা জানে কে!
অবিরাম যুগ শত,                     গুণ গাই অবিরত,
গাহিয়া করিতে নারি শেষ।।
গঞ্জন বচন তোর,                     শুনি সুখে নাহি ওর,
সুধাময় লাগয়ে মরমে।
তরল কমল আঁখি,                     তেরছ নয়নে দেখি,
বিকাইনু জনমে জনমে।।
তোমা বিনু যেবা যত,                    পিরীতি করিনু কত,
সে পিরীতে না পুরিল আশ।
তোমার পিরীতি বিনু,                     স্বতন্ত্র না হইল তনু,
অনুভবে কহে চণ্ডীদাস।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:বহুদিন পরে বঁধুয়া এলে দেখা না হইত পরাণ গেলে
Next Post:ভালোবাসা কেনা যায় না তবে মূল্য দিতে হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑