• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বঁধু হে নয়নে লুকায়ে থোব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » বঁধু হে নয়নে লুকায়ে থোব

ভাব সম্মিলন ।। সুহই ।। (শ্রীরাধিকার উক্তি)

বঁধু হে নয়নে লুকায়ে থোব।
প্রেম চিন্তামণি,                   রসেতে গাঁথিয়া,
হৃদয়ে তুলিয়া লব।
শিশু কাল হৈতে,                   আন নাহি চিতে,
ও পদ করেছি সার।
ধন জন মন,                   জীবন যৌবন,
তুমি সে গলার হার।।
শয়নে স্বপনে,                   নিদ্রা জাগরণে,
কভু না পাসরি তোমা।
অবলার ত্রুটি,                   হয় শত কোটি,
সকলি করিবে ক্ষমা।।
না ঠেলিও বলে,                   অবলা অখলে,
যে হয় উচিত তোর।
ভাবিয়া দেখিলাম,                   তোমা বঁধু বিনে,
আর কেহ নাহি মোর।।
তুলে আঁখি আড়,                   করিতে না পারি,
তবে যে মরি আমি।
চণ্ডীদাস ভণে,                   অনুগত জনে,
দয়া না ছাড়িও তুমি।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:অনেক সাধের পরাণ বঁধুয়া নয়ানে লুকায়ে থোব
Next Post:আর এক বাণী শুন বিনোদিনি দয়া না ছাড়িও মোরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑