• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে দুহুঁ দোহুঁ হেরি মুখ ছাঁদে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে দুহুঁ দোহুঁ হেরি মুখ ছাঁদে

ভাব সম্মিলন ।। সুহই ।।

কিয়ে শুভ দরশনে,                     উলসিত লোচনে,
দুহুঁ দোহুঁ হেরি মুখ ছাঁদে।
তৃষিত চাতক,                     নব জলধরে মিলল,
ভুখিল চকোর চান্দে।।
আধ নয়ানে,                     দুহুঁ রূপ নিহারই,
চাহনি আনহি ভাঁতি।
রসের আবেশে,                     দুহুঁ অঙ্গ হেলাহেলি,
বিছুরল প্রেম সাঙ্গাতি।।
শ্যাম সুখময় দেহ,                     গোরী পরশে সেহ,
মিলায়ল যেন কাঁচা ননী।
রাই তনু ধরিতে নারে,                     আলাইল আনন্দ ভরে,
শিরিশ কুসুম কমলিনী।।
অতসি কুসুম সম,                     সম শ্যাম সুনায়র,
নায়রী চম্পক গোর।
নব জলধরে জনু,                     চাঁদ আগোরল,
ঐছে রহল শ্যাম কোর।।
বিগলিত কেশ কুন্তল,                     শিখি চন্দ্রক,
বিগলিত নিতল নিচোল।
দুহুঁক প্রেম রসে,                     ভাসল নিধুবন
উছলল প্রেম হিলোল।।
চণ্ডীদাস কহে,                     দুহুঁ রূপ নিরখিতে,
বিছুরল ইহ পরকাল।
শ্যাম সুঘড় বর                     সুন্দর রস রাজ,
সুন্দরী মিলই রসাল।।*

————–

* হস্তলিখিত পুস্তক।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:নন্দের নন্দন চতুর কান মিলিল আসিয়া হৃদয়ে জান
Next Post:শতেক বরষ পরে বঁধুয়া মিলল ঘরে রাধিকার অন্তরে উল্লাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑