• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসিয়া নাগর সমুখে দাঁড়াইল গলে পীতবাস লৈয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » আসিয়া নাগর সমুখে দাঁড়াইল গলে পীতবাস লৈয়া

কলহান্তরিতা ।। ধানশী ।।

আসিয়া নাগর,                       সমুখে দাঁড়াইল,
গলে পীতবাস লৈয়া।
সোচান্দ বদনে,                      ফিরি না চাহলি,
তো বড়ি নিঠুর মায়্যা।।
সো শ্যাম নাগর,                      জগত দুর্ল্লভ,
কিসের অভাব তার।
তোমাহেন কত,                      কুলবতী সতী,
দাসী হইয়াছে যা’র।
তার চূড়া মেনে,                      সুখেতে থাকুক,
তাহে ময়ুরের পাখা।
তোমা হেন কত,                      কুলবতী সতী,
দুয়ারে পাইবে দেখা।।
অভিমানী হৈয়া,                      মোরে না কহিয়া,
তেজলি আপন সুখে।
আপনার শেল,                      যতনে আপনি,
হানিলি আপন বুকে।।
মনের আগুণে,                      মরহ পুড়িয়া,
নিভাইবা আর কিসে?
শ্যাম জলধর,                      আর না মিলিবে,
কহে দ্বিজ চণ্ডীদাসে।।

——————-

তো বড়ি নিঠুর মায়্যা – তুই বড়ই নিঠুর মেয়ে। তেজলি – ত্যাগ করিলি।

কলহান্তরিতা :—
“মান অন্তে প্রিয়ের বিচ্ছেদে যে সূচন।
অনুতাপে সেই কলহান্তরিতার লক্ষণ।।”
—ভক্তমাল

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:রাইয়ের বচন শুনি সখীগণ আনল যমুনা বারি
Next Post:উহাঁর নাম করো না নামে মোর নাহি কাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑