• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাই মুখে শুনল ঐছল বোল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » রাই মুখে শুনল ঐছল বোল

মান ।। শ্রীরাগ ।।

রাই মুখে শুনল ঐছল বোল।
সখীগণ কহে ধনি নহ উতরোল।।
তুয়া মুখ দরশন পায়ল সেহ।
কৈছে আছল কছু সমুঝল এছ।।
তুঁহু কাহে এত উৎকণ্ঠিত ভেল।
তোহে হেরি সো আকুল ভৈ গেল।।
ঐছে বিচার করত যাঁহা রাই।
তুরিতহি এক সখী মিলল তাই।।
এ ধনি পদুমিনি কর অবধান।
তোহারি নিয়ড়ে মুঝে ভেজল কান।।
চণ্ডীদাস কহে বিধুমুখী রাই।
অতিশয় ব্যাকুল ভেল কানাই।*

——————-

নহে উতরোল – ব্যাকুল হইও না। ভৈ গেল – হইয়া গেল। পদুমিনি – পদ্মিনী। নিয়ড়ে – নিকটে।

* হস্তলিখিত প্রাচীন গ্রন্থ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:আপন শির হাম আপন হাতে কাটিনু কাহে করিনু হেন মান
Next Post:রাইক ঐছন সকরূণ ভাব শুনি সখী আয়ল কানুক পাশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑