• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামা হে কি আর বলিব আন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » রামা হে কি আর বলিব আন

মান ।। ভাটিয়ারি ।।

রামা হে কি আর বলিব আন।
তোহারি চরণে                     শরণ সো হরি
অবহুঁ না মিটে মান।।
গোবর্দ্ধন গিরি                    বাম করে ধরি,
যে কৈল গোকুল পার।
বিরহে সে ক্ষীণ,                    করের কঙ্কণ
মানয়ে গুরুয়া ভার।।
কালীয় দমন                    করল যেমন,
চরণ যুগল বরে।
এবেসে ভুজঙ্গ,                    ভরমে ভুলল,
হৃদয়ে না ধরে হারে।।
সহজে চাতক                    না ছাড়য়ে প্রীত,
না বৈসে নদীর তীরে।
নব জলধর,                    বরিখন বিনু,
না পিয়ে তাহার নীরে।।
যদি দৈব দোষেম                    অধিক পিয়াসে,
পিবয়ে হেরিয়ে থোর।
তবহুঁ তাহারি                    নাম সোঙরিয়া,
গলয়ে শতগুণ লোর।।
চণ্ডীদাস বাণী,                    শুন বিনোদিনি,
কি আর করহুঁ মান।
তুয়া অনুগত,                    শ্যম মরকত,
তো বিনু ভাবে না আন।। (১) *

——————-
(১) পাঠান্তর—
চণ্ডীদাস ভনে, শুন বিনোদিনী, কি আর বলিব তোয়।
শ্যাম রতন, জগত জীবন, না ঠেল মানেতে মোয়।।

* হস্তলিখিত প্রাচীন গ্রন্থ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:কনক-বরণ করিয়া মনে ভ্রমই মাধব গহন বনে
Next Post:শুনলো রাজার ঝি লোকেনা বলিবে কি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑