• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বঁধু কহনা রসের কথা শুনি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » বঁধু কহনা রসের কথা শুনি

বঁধু কহনা রসের কথা শুনি!
কেমন কামিনী সঙ্গে,                যাপিলা যামিনী রঙ্গে,
কত সুখে পোহালা রজনী?
নীল নলিনী আভা,                কে নিলে অঙ্গের শোভা,
কাজরে মলিন অঙ্গ খানি।
চিকণ চূড়ার ছাঁদ,                কে নিলে বরিহা ফাঁদ,
আজি কেন পিঠে দোলে বেণী?
ধন্য সে বরজ বধু,                যে পিয়ে অধর মধু,
পাষাণে নিশান তার সাখী।
রক্ত উৎপল ফুলে,                যৈছে ভ্রমর বুলে,
ঐছন ফিরয়ে দুন আঁখি।।
রচিয়া সিন্দূরের বিন্দু,                কে নিল অমিয়া সিন্ধু,
নাসার ছলে নাকের মুকুতা।
দ্বিজ চণ্ডীদাসে কয়,                এ কথা অন্যথা নয়,
ভালে জানে বৃষভানু সুতা।।

————–

খণ্ডিতা ।। সিন্ধুড়া ।।

যাপিলা – কাটাইলা। বহিলা – (হিন্দি) উৎকৃষ্ট। সাখী – সাক্ষী।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:হেদে হে নিলাজ বঁধু লাজ নাহি বাস
Next Post:এস এস বন্ধু করুণার সিন্ধু রজনী গোঙালে ভালে

Reader Interactions

Comments

  1. দূরদেশী আকাশ

    December 24, 2015 at 5:23 pm

    অসাধারণ!!!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑