• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে

ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে।
প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে।
বঁধু তোমায় বলিহারি যাই।
ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ মুখ চাই।।
আই আই পড়েছে মুখে কাজরের শোভা।
ভালে যে সিন্দূর তোমার মুনির মনোলোভা।।
খর নখ দশনে অঙ্গ জর জর।
ভালে সে কঙ্কণ দাগ হিয়ার উপর।।
নীল পাটের শাটী কোচার বলনী।
রমণী রমণ হৈয়া বঞ্চিলা রজনী।।
সুরঙ্গ যাবক রঙ্গ উরে ভালে সাজে।
এমন কহ মনের কথা আইলা কিবা কাযে।।
চারি দিকে চায় নাগর আঁচলে মুখ মুছে।
চণ্ডীদাস কহে লাজ ধুইলে না ঘুচে।।

————–

খণ্ডিতা ।। ললিত ।।

শাটী – শাড়ী। যাবক – আলতা। উরে – বক্ষঃস্থলে।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:চন্দ্রাবলী সনে কুসুম শয়নে সুখেতে ছিলেন শ্যাম
Next Post:ছুঁইওনা ছুঁইওনা বন্ধু ঐখানে থাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑