• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালার পিরীতি গরল সমান না খাইলে থাকে সুখে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কালার পিরীতি গরল সমান না খাইলে থাকে সুখে

কালার পিরীতি,                    গরল সমান,
না খাইলে থাকে সুখে।
পিরীতি অনলে,                    পুড়িয়া মরে যে,
জনম যায় তার দুখে।।
আর বিষ খেলে,                    তখনি মরণ,
এ বিষে জীবন শেষ।
সদা ছটফট,                    ঘূরুণি নিপট,
লট পট তার বেশ।।
নয়নের কোণে,                    চাহে যাঁহা পানে,
সে ছাড়ে জীবনের আশ।
পরশ পাথর,                    ঠেকিয়া রহিল,
কহে বড়ু চণ্ডীদাস।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। শ্রীরাগ ।।

নিপট – নিতান্ত।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:শিশুকাল হৈতে শ্রবণে শুনিনু সহজে পিরীতি কথা
Next Post:যে জন না জানে পিরীতি মরম সে কেন পিরীতি করে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑