• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যত নিবারিয়ে তায় নিবার না যায় রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » যত নিবারিয়ে তায় নিবার না যায় রে

যত নিবারিয়ে তায় নিবার না যায় রে।
আন পথে যাই সে কানু পথে ধায় রে।।
এ ছার রসনা মোর হইল কি বাম রে।
যার নাম নাহি লই লয় তার নাম রে।।
এ ছার নাসিকা মুই কত করু বন্ধ।
তবুত দারুণ নাসা পায় তার গন্ধ।।
সে না কথা না শুনিব করি অনুমান।
পরসঙ্গে শুনিতে আপনি যায় কাণ।।
ধিক রহুঁ এ ছার ইন্দ্রিয় মোর সব।
সদা সে কালিয়া কানু হয় অনুভব।।
কহে চণ্ডীদাসে রাই ভাল ভাবে আছ।
মনের মরম কথা কাহে জানি পুছ।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। গান্ধার ।।

করু – করি।
তবুত দারুণ নাসা পায় তার গন্ধ – পাঠান্তর–\”তবু ত দারুণ নাসা পায় শ্যাম গন্ধ\”।-প, ক, ত।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:এমত ব্যাভার না জানি তাহার পিরীতি যাহার সনে
Next Post:কোন বিধি সিরজিল কুলবতী নারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑