• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি বা পিরীতি সুজনের হয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » যদি বা পিরীতি সুজনের হয়

যদি বা পিরীতি সুজনের হয়।
নয়ানে নয়ন,                   হইল মিলন,
তবে কেন প্রেম ফিরিয়া না লয়।।
যে মোর পরাণে,                  মরম ব্যথিত,
তারে বা কিসের ভয়?
অতি দুরন্তর,                   বিষম পিরীতি,
সকলি পরাণে সয়।।
অবলা হইয়া,                   বিরলে রহিয়া,
না ছিল দোসর জনা।
হাসিতে হাসিতে,                   পিরীতি করিয়া,
পরাণ উপরে হানা।।(১)
যেন মলয়জ,                   ঘসিতে শীতল,
অধিক সৌরভ ময়।
শ্যাম বঁধুয়ার,                   পিরীতি ঐছন,
দ্বিজ চণ্ডীদাস কয়।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। গান্ধার ।।

(১) পাঠান্তর–
\”হাসিতে হাসিতে                  গীতের ঝমরু,
এ বড় সুগড় পনা।\”
– প্রা, কা, সং।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পিরীতি লাগিয়া দিনু পরাণ নিছনি
Next Post:এমত ব্যাভার না জানি তাহার পিরীতি যাহার সনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑