• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনম বিফল পাইনু

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনম বিফল পাইনু

কালিয়া কালিয়া,                    বলিয়া বলিয়া,
জনম বিফল পাইনু।
হিয়া দগদগি,                    পরাণ পোড়নি,
মনের অনলে মৈনু।।
মরিনু মরিনু,                    মরিয়া গেনু,
ঠেকিনু পিরীতি রসে।
আর কেহ জানি,                    এ রসে ভুলে না,
ঠেকিলে জানিবে শেষে।।
এ ঘর করণ,                    বিহি নিদারুণ,
বসতি পরের বশে।
মাগো এই বর,                    মরণ সফল,
কি আর এ সব আশে।।
অনেক যতনে,                    পেয়েছি সে ধনে,
তাহা জানে চণ্ডীদাসে।
এখনি জানিলে,                    আর কি জানিবে,
জানিবে পিরীতি শেষে।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। শ্রীরাগ ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ধিক রহুঁ জীবনে যে পরাধীন জীয়ে
Next Post:পিরীতি লাগিয়া দিনু পরাণ নিছনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑