• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জনম গোঙানু দুখে কত বা সহিব বুকে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » জনম গোঙানু দুখে কত বা সহিব বুকে

জনম গোঙানু দুখে,                     কত বা সহিব বুকে,
কানু কানু করি কত নিশি পোহাইব।
অন্তরে রহিল ব্যথা,                     কুলশীল গেল কোথা,
কানু লাগি গরল ভখিব।।
কানু দিনু তিলাঞ্জলি,                     গুরু দিঠে দিনু বালি,
কানু লাগি এমতি করিনু।
ছাড়িনু গৃহের সাধ,                     কানু কৈল পরিবাদ,
তাহার উচিত ফল পাইনু।।
অবলা না গণে কিছু,                     এমতি হইবে পিছু,
তবে কি এমন প্রেম করে।
ভাল মন্দ নাহি জানে,                     পর মুখে যেবা শুনে,
তেঁঞিত অনলে পুড়ে মরে।।
বড়ু চণ্ডীদাসে কয়,                     প্রেম কি আনল হয়,
শুধুই সে সুধাময় লাগে।
ছাড়িলে না ছাড়ে সেহ,                    এমতি দারুণ লেহ,
সদাই হিয়ার মাঝে জাগে।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। গান্ধার ।।

গোঙানু – কাটাইলাম। তেঁঞিত – সেইত।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি
Next Post:কাহারে কহিব মনের মরম কেবা যাবে পরতীত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑