• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি হৈল কি হৈল মোর কানুর পিরীতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কি হৈল কি হৈল মোর কানুর পিরীতি

কি হৈল কি হৈল মোর কানুর পিরীতি।
আঁখি ঝুরে পুলকেতে প্রাণ কাঁদে নিতি।।
শুইলে সোয়াস্তি নাই নিদ গেল দূরে।
কানু কানু করি প্রাণ নিরবধি ঝুরে।।
নবীন পানীর মীন মরণ না জানে।
নব অনুরাগে চিত ধৈরজ না মানে।।
এ না রস যে না জানে সে না আছে ভাল।
হৃদয়ে রহিল মোর কানু প্রেম শেল।।
নিগূঢ় পিরীতি খানি আরতির ঘর।
ইথে চণ্ডীদাস বড় হইল ফাঁফর।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। তুড়ি ।।

নবীন পানীর মীন – নূতন জলের মাছ।
ধৈরজ – পাঠান্তর–\”নিষেধ\”–প্রা, কা, সং।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ধরম করম গেল গুরু গরবিত
Next Post:সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑