• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

না বল না বল সখি না বল এমনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » না বল না বল সখি না বল এমনে

না বল না বল সখি না বল এমনে।
পরাণ বান্ধিয়া আছি সে বন্ধুর সনে।।
ত্যজিলে কুল শীল এ লোক লাজ।
কি গুরু গৌরব গৃহের কাজ।।
ত্যজিয়া সব লেহা পিরীতি কৈনু।
যে হইবে বিরতি ভাবে ত্যজিয়া মৈনু।।
যে চিতে দাড়াঞাছি সই সে হয়।
ক্ষেপিল বাণ যে রাখিল নয়।।
ঠেকিল প্রেম ফাঁদে সকলি নাশ।
ভালে সে চণ্ডীদাস না করে আশ।।*

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। ধানশী ।।

লেহা – সাধ।
* গীতকল্পতরু এবং পদকল্পতরু গ্রন্থে এই পদটি জ্ঞানদাসের ভণিতা যুক্ত দেখিতে পাওয়া যায়।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস, জ্ঞানদাস
Previous Post:যতন করিয়া বেসালি ধুইয়া সাঁজে সাজাইনু দুধ
Next Post:ইক্ষু রোপিনু গাছ যে হইল নিঙ্গাড়িতে রসময়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑