• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যাবত জনমে কি হৈল মরমে পিরীতি হইল কাল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » যাবত জনমে কি হৈল মরমে পিরীতি হইল কাল

যাবত জনমে,                    কি হৈল মরমে,
পিরীতি হইল কাল।
অন্তরে বাহিরে,                    পশিয়া রহিল,
কেমতে হইলে ভাল?
সই! বল না উপায় মোরে।
গঞ্জনা সহিতে,                    নারি আর চিতে,
মরম কহিনু তোরে।।
ননদী বচনে,                    জ্বলিছে পরাণে,
আপদ মস্তক চুল।
কলঙ্কের ডালি,                    মাথায় করিয়া,
পাথারে ভাসাব কুল।।
ভাসিয়া যায়,                     ঘুচবে দায়,
এ বোল এ ছার লোকে।
চণ্ডীদাস কহে,                    এমতি হইলে,
মরিবে তাহার শোকে।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:এ দেশে না রব সই দূর দেশে যাব
Next Post:পাপ পরাণে কত সহিবেক জ্বালা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑