• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি বুকে দারুণ ব্যথা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কি বুকে দারুণ ব্যথা

কি বুকে দারুণ ব্যথা!
সে দেশে যাইব,                    যে দেশে না শুনি,
পাপ পিরীতির কথা।।
সই! কে বলে পিরীতি ভাল?
হাসিতে হাসিতে,                    পিরীতি করিয়া,
কাঁদিতে জনম গেল।।
কুলবতী হৈয়া,                    কুলে দাঁড়াইয়া,
যে ধনী পিরীতি করে।
তূষের অনল,                    যেন সাজাইয়া,
এমতি পুড়িয়া মরে।।
হাম অভাগিনী,                    এ দুখে দুখিনী,
প্রেমে ছল ছল আঁখি।
চণ্ডীদাস কহে,                    যেমতি হইল,
পরাণে সংশয় দেখি।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। পঠমঞ্জরী ।।

ধনী – পাঠান্তর–\”জন\”–প্রা, কা, সং।
প্রেমে ছল ছল আঁখি – পাঠান্তর–\”সদাই ঝরয়ে আঁখি\”–পদকল্পলতিকা।
চণ্ডীদাস কহে, যেমতি হইল, পরাণে সংশয় দেখি – পাঠান্তর–\”চণ্ডীদাস কহে, যে দুখ উঠিল, জীবন-সংশয় দেখি\”–পদকল্পলতিকা।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ও সই আর না বলিহ মোরে
Next Post:এ দেশে না রব সই দূর দেশে যাব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑