• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সই মরম কহিএ তোকে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সই মরম কহিএ তোকে

সই! মরম কহিএ তোকে।
পিরীতি বলিয়া,                     এ তিন আখর,
কভু না আনিব মুখে।।
পিরীতি মূরতি,                     কভু না হেরিব,
এ দুটি নয়ান কোণে।
পিরীতি বলিয়া,                     নাম শুনইতে,
মুদিয়া রহিব কাণে।।
পিরীতি নগরে                     বসত তেজিয়া,
থাকিব গহন বনে।
পিরীতি বলিয়া,                     এ তিন আখর,
যেন না পড়য়ে মনে।।
পিরীতি পাবক,                     পরশ করিয়া
পুড়িছি এ নিশি দিবা।
পিরীতি বিচ্ছেদ,                     সহনে না যায়,
কহে চণ্ডীদাস কিবা।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

পাবক – আগুন।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পিরীতি পসার লইয়া ব্যভার দেখি যে জগৎ ময়
Next Post:শুন শুন সই কহি তোরে পিরীতি করিয়া কি হৈল মোরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑