• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন মোর আর নাহি লাগে গৃহ-কাজে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » মন মোর আর নাহি লাগে গৃহ-কাজে

মন মোর আর নাহি লাগে গৃহ-কাজে।
নিশি দিশি কাঁদি, কিন্তু হাসি লোক লাজে।।
কালার লাগিয়া হাম হব বনবাসী।
কালা নিল জাতি কুল, প্রাণ নিল বাঁশী।।
হাঁরে সখি কি দারুণ বাঁশী।
যাচিয়া যৌবন দিয়া হনু শ্যামের দাসী।
তরল বাঁশের বাঁশী নামে বেড়া জাল।
সবার সুলভ বাঁশী রাধার হৈল কাল।।
অন্তরে অসার বাঁশী বাহিরে সরল।
পিবয়ে অধর সুধা উগারে গরল।।
যে ঝাড়ের তরল বাঁশী তারি লাগি পাও।
ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাও।।(১)
দ্বিজ চণ্ডীদাসে কহে বংশী কি করিবে।
সকলের মূল কালা তারে না পারিবে।।(২)

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। ধানশী ।।

অসার – পাঠান্তর–\”কঠিন\”। প্রা, কা, সং।

(১) পাঠান্তর–
\”যে না দেশে বাঁশীর ঘর সেই দেশে যাব।
ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাব।।\”–প্রা, কা, সং

(২) পাঠান্তর–
\”দ্বিজ চণ্ডীদাসে কহে বংশী যে কি করে।
আপন করম দোষ, দোষ দিবে কারে।।\”–প্রা, কা, সং

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:কালা গরলের জ্বালা আর তাহে অবলা তাহে মুঞি কুলের বৌহারী
Next Post:তোমরা মোরে ডাকিয়া সুধাও না প্রাণ আন চান বাসি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑