• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি ত নাগর রসের সাগর যেমত ভ্রমর রীত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » তুমি ত নাগর রসের সাগর যেমত ভ্রমর রীত

তুমি ত নাগর,                   রসের সাগর,
যেমত ভ্রমর রীত।
আমি ত দুঃখিনী,                   কুল কলঙ্কিনী,
হইনু করিয়া প্রীত।।
গুরু জন ঘরে,                   গঞ্জয়ে আমারে,
তোমারে কহিব কত।
বিষম বেদন,                   কহিলে কি যায়,
পরাণ সহিছে যত।।
অনেক সাধের,                   পিরীতি বন্ধু হে,
কি জানি বিচ্ছেদ হয়।
বিচ্ছেদ হইলে,                   পরাণে মরিব,
এমনি সে মনে লয়।।
চণ্ডীদাস কহে,                   পিরীতি বিষম,
শুনহ বড়ুয়ার বহু।
পিরীতি বিষদ                   হইলে বিপদ,
এমন না হউ কেহু।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। ভাটিয়ারি ।।

বিষদ – বিষদাতা।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:বন্ধু কহিলে বাসিবে মনে দুখ
Next Post:অ্যালার্ম ঘড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑