• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়

তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়!
তোমা বিনে মোর চিতে কিছুই না ভায়।।
শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি।
ভরমে তোমার রূপ ধরণীতে লেখি।।
গুরু জন মাঝে যদি থাকিয়ে বসিয়া।
পরসঙ্গে নাম শুনি দরবয়ে হিয়া।।
পুলকে পূরয়ে অঙ্গ, আঁখে ঝরে জল।
তাহা নেহারিয়ে আমি হইয়ে বিকল।।
নিশি দিশি বন্ধু তোমায় পাসরিতে নারি।
চণ্ডীদাস কহে হিয়ায় রাখ স্থির করি।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। ধানশী ।।

ভায় – দীপ্তি পায়।
দরবয়ে – দ্রব হয়। \”দড়বড়ে\” পাঠও আছে।
পূরয়ে – পূরণ করে।
নেহারিয়ে – দেখিয়া।
বিকল – বিহ্বল, কাতর।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:যখন নাগর পিরীতি করিলা সুখের না ছিল ওর
Next Post:তোমারে বুঝাই বঁধু তোমারে বুঝাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑