• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শারদ পূর্ণিমা নিরমল রাতি উজর সকল বন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শারদ পূর্ণিমা নিরমল রাতি উজর সকল বন

শারদ পূর্ণিমা,                    নিরমল রাতি,
উজর সকল বন।
মল্লিকা মালতী,                    বিকশিত তথি,
মাতল ভ্রমরাগণ।।
তরুকুল ডাল,                    ফুল ভরি ভাল,
সৌরভে পূরিল তায়।
দেখিয়া সে শোভা,                    জগমনোলোভা,
ভুলিল নাগর রায়।।
নিধুবনে আছে,                    রতন বেদিকা,
মণি মাণিক্যেতে বাঁধা।
ফটিকের তরু,                    শোভিয়াছে চারু,
তাহাতে হীরার ছাঁদা।।
চারিপাশে সাজে,                    প্রবাল মুকুতা,
গাঁথনি আঁটনি কত।
তাহাতে বেড়িয়া,                    কুঞ্জ-কুটীর,
নিরমাণ শত শত।।
লেতের পতাকা,                    উড়িছে উপরে,
কি তার কহিব শোভা।
অতি রম্য স্থল,                    দেব অগোচর,
কি কহিব তার আভা।।
মাণিকের ঘটা,                    কিরণের ছটা,
এমতি মণ্ডপ ঘর।
চণ্ডীদাস বলে,                    অতি অপরূপ,
নাহিক তাহার পরে।।

————–

সম্ভোগ মিলন ।। ধানশী ।।

উজর – উজ্জ্বল। তথি – তথায়।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ভুবন ছানিয়া যতন করিয়া আনিনু প্রেমের বীজ
Next Post:রমণী মোহন বিলসিতে মন হইল মরমে পুনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑