• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি উন্মাদ মধুনিশি ওগো (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি উন্মাদ মধুনিশি ওগো (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি উন্মাদ মধুনিশি ওগো (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

            আজি উন্মাদ মধুনিশি ওগো    চৈত্রনিশীথশশী।
            তুমি এ বিপুল ধরণীর পানে   কী দেখিছ একা বসি
                              চৈত্রনিশীথশশী।।
            কত নদীতীরে কত মন্দিরে    কত বাতায়নতলে
            কত কানাকানি, মন-জানাজানি    সাধাসাধি কত ছলে।
            শাখা-প্রশাখার দ্বার-জানালার    আড়ালে আড়ালে পশি
            কত সুখদুখ কত কৌতুক    দেখিতেছ একা বসি
                              চৈত্রনিশীথশশী।।
            মোরে দেখো চাহি— কেহ কোথা নাহি,  শূন্যভবনছাদে
                              নৈশ পবন কাঁদে।
            তোমারি মতন একাকী আপনি    চাহিয়া রয়েছি বসি
                              চৈত্রনিশীথশশী।।

রাগ: বেহাগ
তাল: কাওয়ালি
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ মে, ১৮৯৭

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দিন পরে যায় দিন (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সাদা দইয়ের মধু লাচ্ছি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑