• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর

না ভাঙ্গিল মান দেখি চতুর নাগর।
বিশাখারে ডাকি কহে বচন উত্তর।।
শুনহ আমার কথা বিশাখা সুন্দরী।
আমারে সাজায়ে দেহ নবীন এক নারী।।
চূড়া ধড়া তেয়াগিয়া কাঁচলি পরিল।
নাপিতিনী বেশ ধরি নাগর দাঁড়াইল।।
জয় রাধে শ্রীরাধে বলি করিল গমন।
রাইয়ের মন্দিরে আসি দিল দরশন।।
\”কি লাগিয়ে ধূলায় পড়ে বিনোদিনী রাই।
হের এস তুয়া পায়ে যাবক পরাই।।\”
চরণ মুকুরে শ্যাম নিজ মুখ দেখে।
যাবকের ধারে ধারে নিজ নাম লেখে।।
সচকিত হয়ে ধনী অরণ পানে চায়।
আচম্বিতে শ্যাম অঙ্গের গন্ধ কেন পায়।।
ইঙ্গিতে কহিল তখন বিশাখা সুন্দরী।
নাপিতিনী নহে তোমার নাগর বংশীধারী।।
বাহু পসারিয়া নাগর রাই নিল কোলে।
\”আর না করিব মান\” চণ্ডীদাসে বলে।

————–

শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য ।। ধানশী ।।

যাবক – আলতা।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:নামিল আসিয়া বসিল হাসিয়া কহয়ে বেতন দেও
Next Post:ধরি নাপিতিনী বেশ মহলেতে পরবেশ যেখানেতে বসিয়াছে রাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑