• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এধনি এধনি বচন শুন নিদান দেখিয়া আইনু পুন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » এধনি এধনি বচন শুন নিদান দেখিয়া আইনু পুন
এধনি      এধনি      বচন      শুন।
নিদান      দেখিয়া     আইনু     পুন।।
নাবাঁধে     চিকুর      নাপরে     চীর।
নাখায়      আহার      নাপিয়ে    নীর।।
দেখিতে     দেখিতে      বাঢ়ল     ব্যাধি।
যত তত    করি        নহিয়ে    সুধি।।
সোণার     বরণ        হইল     শ্যাম।
সোঙরি     সোঙরি      তোহার    নাম।।
নাচিহ্নে      মানুখ       নিমিখ    নাই।
কাঠের      পুতলি       রহিছে    চাই।।
তুলাখানি     দিলে       নাসিকা   মাঝে।
তবে সে     বুঝিনু       শোয়াস   আছে।।
আছয়ে      শ্বাস        নারহে    জীব।
বিলম্ব      নাকর       আমার    দিব।।
চণ্ডীদাস     কহে        বিরহ    বাধা।
কেবল      মরমে       ঔখদ    রাধা।।

————–

শ্রীকৃষ্ণের আপ্তদূতী ।। শ্রীরাগ ।।

চীর – বস্ত্র। সোঙরি – স্মরণ করিয়া। নাচিহ্নে – চিনিতে পারে না। মানুখ – মানুষ। শোয়াস – শ্বাস। ঔখদ – ঔষধ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:সে যে নাগর গুণধাম জপয়ে তোহারি নাম
Next Post:বাদিয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑