• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিতি নিতি এসে যায় রাধা সনে কথা কয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » নিতি নিতি এসে যায় রাধা সনে কথা কয়

নিতি নিতি এসে যায়,                রাধা সনে কথা কয়,
শুনিয়াছিলাম পরের মুখে।
মনে করি কোন দিনে,                দেখা হবে তার সনে,
ভাল হইল দেখিলাঙ তোকে।।
চেট্টে নেট্টে যায় চলে,                তারে তুমি ধর চুলে,
এমত তোমার কোন্‌ রীত।
যার তুমি ধর চুলে,                সেই এসে মোরে বলে,
নহিলে নহিতাম পরতীত।।
সুজন কখন নও,                পরনারী নিতে চাও,
এমতি তোমার অভিলাষ।
আমি ত শুনিলাম ভালে,                যদি শুনে তার জনে,
শুনিলে হইবে অপভাষ।।।
নিশ্বাস প্রশ্বাস কর,                কাছাড় খাইঞা পড়,
বুঝিলাম তোমার মনের কথা।
নহে কেনে ঘাটে মাঠে,                তোমার অপযশ রটে,
শুনিবার পাই সব কথা।।
আমার কথাটী শুন,                না করিহ ইহা পুনঃ,
না মজে নন্দের কুল গারি।
চণ্ডীদাসেতে কয়,                একথা কি মনে লয়,
নাগরীর পরি হইল বৈরী।।

————–

পৌঢ়ার উক্তি ।। গান্ধার ।।

চেট্টে নেট্টে – তরুণী বধূগণ। অদ্যাপি চেটো বৌ বলিয়া থাকে। নহিলে নহিতাম পরতীত – নতুবা বিশ্বাস করিতাম না। ভালে – ভাগ্যে। অপলাষ – অপমান। গারি – গৌরব। বৈরী – শত্রু।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ফটিক অঙ্গের জনু রজত সুন্দর তনু রসে ঢল ঢল বলরাম
Next Post:সে যে নাগর গুণধাম জপয়ে তোহারি নাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑