• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কনক বরণ কিয়ে দরপণ নিছনি দিয়ে যে তার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কনক বরণ কিয়ে দরপণ নিছনি দিয়ে যে তার

কনক বরণ,                     কিয়ে দরপণ,
নিছনি দিয়ে যে তার।
কপালে ললিত,                    চাঁদ শোভিত,
সিন্দূর অরুণ আর।।
সই! কিবা সে মধুর হাসি।
হিয়ার ভিতর                    পাঁজর কাটিয়া,
মরমে রহল পশি।।
গলার উপর,                    মণিময় হার,
গগন মণ্ডল হেরু।
কুচ যুগ গিরি,                    কনক গাগরী,
উলটি পড়ল মেরু।।
গুরু সে উরুতে,                    লম্বিত কেশ,
হেরি যে সুন্দর ভার।
বহিয়া দুকুল                    বরণের ফুল,
জলদ শোভিত ধার।।
কহে চণ্ডীদাসে,                    বাশুলী আদেশে,
হেরিয়ে নখের কোণে।
জনম সফলে,                    যমুনার কূলে,
মিলারল কোন্‌ জনে।।

——————-

শ্রীকৃষ্ণের পূর্বরাগ ।। তুড়ি ।।

নিছনি – উপমা। মধুর — বিভিন্ন পাঠ—“মুখের”। গলার উপর, মণিময় হার, গগন মণ্ডল হেরু – গলার উপরিস্থিত মণিময়হার বক্ষে পতিত হওয়াতে গগণ মণ্ডলের ন্যায় বোধ হইতেছে। বক্ষ গগণ; মণিশ্রেণী তারকাবলী। হেরু—দেখাইতেছেন। মেরু – সুমেরু পর্ব্বত।

বিভিন্ন পাঠঃ
উরু সে উরুতে,                    লম্বিত কেশ,
হেরিয়ে সুন্দর ভার।
চরণের ফুল,                    হেরিয়া দুকুল,
জলদ শোভিত ধার।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:রমণীর মণি পেখনু আপনি ভূষণ সহিত গায়
Next Post:হেদোলা সুন্দরি প্রেমের আগরি শুনহ নাগর কথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑