• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চলিয়া গেল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চলিয়া গেল

নবীন কিশোরী,                     মেঘের বিজুরি,
চমকি চলিয়া গেল।
সঙ্গের সঙ্গিনী,                    সকল কামিনী,
ততহি উদয় ভেল।।
সই! জনমিয়া দেখি নাই হেন নারী।
ভঙ্গিম রঙ্গিম,                    ঘন সে চাহনি,
গলে যে মোতিম হারি।।
অঙ্গের সৌরভে,                    ভ্রমরা ধাওয়ে,
ঝঙ্কার করয়ে যাই।
অঙ্গের বসন,                    ঘুচায় কখন,
কখন ঝাঁপয়ে তাও।।
মনের সহিতে,                    মরম কৌতুকে,
সখীর কান্দেতে বাহু।
হাসির চাহনি,                    দেখাল কামিনী,
পরান হারানু তহু।।
হাসির চাহনি,                    দেখাল কামিনী,
পরান হারানু তহু।।
চলন ভঙ্গী,                    অতি সুরঙ্গী,
চাপটিলে জীবন মোর।
অঙ্গুলির আগে,                    চাঁদ যে ঝলকে,
পড়িছে উছলি জোর।।
চাহে যাহা পানে,                    বধয়ে পরাণে,
দারুন চাহনি তার।
হিয়ার ভিতরে,                    পাঁজর কাটিয়ে,
বিঁধিল বাণ যে মার।।
জর জর হিয়া,                    রহিল পড়িয়া,
চেতন নহিল মোর।
চণ্ডীদাসে কয়,                    ব্যাধি সমাধি নয়,
দেখিয়া হইনু ভোর।।

——————-

শ্রীকৃষ্ণের পূর্বরাগ ।। তুড়ি ।।

বিজুরি – বিজলী। ভেল – হইল। হারি – মুক্তাহার। ঝাঁপয়ে – আবৃত করে। তহু – তাহাতে। সমাধি – শেষ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:তড়িত বরণী হরিণ নয়নী দেখিনু আঙ্গিরা মাঝে
Next Post:বদন সুন্দর যেন শশধর উদিত গগনে হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑