• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অঙ্গ পুলকিত মরম সহিত অঝরে নয়ন ঝরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » অঙ্গ পুলকিত মরম সহিত অঝরে নয়ন ঝরে

অঙ্গ পুলকিত,                      মরম সহিত,
অঝরে নয়ন ঝরে।
বুঝি অনুমানি,                     কালা রূপ খানি,
তোমারে করিয়া ভোরে।।
দেখি নানা দশা,                     অঙ্গ যে বিবশা,
নাহত এত বড় ভারে।
সে বর নাগর,                      গুণের সাগর,
কিবা না করিতে পারে।।
শুন শুন রাই,                     কহি তুয়া ঠাঁই,
ভাল না দেখি যে তোরে।
সতী কুলবতী,                     তুয়া যে খেয়াতি,
আছয় গোকুল পুরে।।
ইহাতে এখন,                     দেখি যে কেমন,
নাহি লাজ গুরুতরে।
কহে চণ্ডীদাসে,                     শ্যাম নব রসে,
বুঝিলে বুঝিতে নারে।।

——————-

রাধার পূর্বরাগ ।। তুড়ি ।।

খেয়াতি – খ্যাতি। আছয় – আছে।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:যমুনা যাইয়া শ্যামরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী
Next Post:তড়িত বরণী হরিণ নয়নী দেখিনু আঙ্গিরা মাঝে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑