• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোণার নাতিনি কেন আইস যাও পুনঃ পুনঃ না বুঝি তোমার অভিপ্রায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সোণার নাতিনি কেন আইস যাও পুনঃ পুনঃ না বুঝি তোমার অভিপ্রায়

সোণার নাতিনি কেন,                    আইস যাও পুনঃ পুনঃ,
না বুঝি তোমার অভিপ্রায়।
সদাই কাঁদনা দেখি,                   অঝরু ঝরয়ে আঁখি,
জাতি কুল সকল পাছে যায়।।
যমুনার জলে যাও,                   কদম তলার পানে চাও,
না জানি দেখিলা কোন জনে।
শ্যামল বরণ হিরণ-পিঁধন,                   বসি সাথে যখন তখন,
সে জন পড়েছে বুঝি মনে।।
ঘরে আসি নাহি খাও,                   সদাই তাহারে চাও,
বুঝিলাঙ তোমার মনের কথা।
এখনি শুনিলে ঘরে,                   কি বোল বলিবে তোরে,
বাড়িয়া ভাঙ্গিবে তোর মাথা।।
একে তুমি কুল নারী,                   কুল আছে তোমার বৈরী,
আর তাহে বড়ুয়ার বধূ।
কহে বড়ু চণ্ডীদাসে,                    কুল শীল সব ভাসে,
লাগিল কালিয়া-প্রেম-মধু।।

——————-

রাধার পূর্বরাগ ।। কামোদ ।।

অঝরু – নির্ঝর। বুঝিলাঙ – বুঝিলাম। বাড়িয়া – বাড়ি দিয়া।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:সোণার নাতনী এমন যে কেনি হইলা বাউরী পারা
Next Post:না যাইও যমুনার জলে তরুয়া কদম্বমূলে চিকণকালা করিয়াছে থানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑