• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামের বদনের ছটার কিবা ছবি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শ্যামের বদনের ছটার কিবা ছবি

শ্যামের বদনের ছটার কিবা ছবি।
কোটি মদন জনু,                      জিনিয়া শ্যামের তনু,
উদইছে যেন শশী রবি।।
সই, কিবা সে শ্যামের রূপ,
নয়ান জুড়ায় চেঞা।
হেন মনে লয়,                     যদি লোক ভয় নয়,
কোলে করি যেয়ে ধেঞা।।
তরুন মুরলী,                      করিল পাগলী,
রহিতে নারিনু ঘরে।
সবারে বলিয়া,                     বিদায় লইলাম,
কি করিবে দোসর পরে।।
ধরম করম,                     দূরে তেয়াগিনু,
মনেতে লাগিল সে।
চণ্ডীদাস ভণে,                     আপনার মনে,
বুঝিয়া করিবে যে।।

——————-

নায়িকার পূর্বরাগ ।। ধানশী ।।

উদইছে – উদয় হইয়াছে। চেঞা – চাহিয়া। ধেঞা – ধাইয়া।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:বরণ দেখনু শ্যাম জিনিয়াত কোটি কাম বদন জিতল কোটি শশী
Next Post:সজনি কি হেরিনু যমুনার কূলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑