• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি রূপ দেখিলুঁ মধুর-মূরতি পিরীতিরসের সার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কি রূপ দেখিলুঁ মধুর-মূরতি পিরীতিরসের সার

কি রূপ দেখিলুঁ                       মধুর-মূরতি
পিরীতিরসের সার।
হেন লয় মনে                      এ তিন ভুবনে
তুলনা নাহিক আর।।
বড় বিনোদিয়া                      চূড়ার টালনি
কপালে নন্দনচাঁদ।
জিনি বিধুবর                      বদন সুন্দর
ভুবনমোহন ফাঁদ।।
নব জলধর                      রসে ঢরঢর
বরণ চিকণকালা।
অঙ্গের ভূষণ                      রজত কাঞ্চন
মণি-মুকুতার মালা।।
জোড়া ভুরূ যেন                      কামের কামান
কেনা কৈল নিরমাণ।
তরল নয়নে                      তেরছ চাহনি
বিষম কুসুমবাণ।।
সুন্দর অধরে                      মধুর মুরলী
হাসিয়া কথাটি কয়।
দ্বিজ ভীমে কহে                      ও রূপ-নাগর
দেখিলে পরাণ রয়।।

————————
রূপমুগ্ধা রাধা ।। দ্বিজ ভীম ।।

Category: পদাবলী-কীর্তনTag: দ্বিজ ভীম
Previous Post:জিতি কুঞ্জর- গতি মন্থর চলত সো বরনারী।
Next Post:আমার শপতি লাগে না ধাইহ ধেনুর আগে পরাণের পরাণ নীলমণি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑